তুলি রায়



অবশিষ্ট ক্লোরোফিল




চলমান কিছু আওয়াজ
ফেরিওয়ালার ঝুলিতে …

কিছু বাস্পঘাম ম্যানহোলে
তুই-আমি'র কোলাহল পাখি'র কোলাজে

এক পশলা জল
কচুপাতার টুপটাপ

নুড়ি-পাথর খাজেঁ
অবশিষ্ট হলুদ ক্লোরোফিল

জীবন :অন্বেষন





আকাশ-কুষুম



এলোমেলো কিছু ঝুরো কাচ                 

অপূর্ণ অবয়বে

জলভরা মেঘের আকাশে
গোধূলির অস্তরাগ

কয়েকটা চড়ুই
মুখরিত কলতান

মরচেধরা ঘুড়ির ভোকাট্টা

চলমান মাঞ্জাতে
জাফরানি আচড়

অতঃপর : 
বিক্ষিপ্ত বর্ষনের পূর্বাভাস



তুলি রায় তুলি রায় Reviewed by Unknown on October 06, 2017 Rating: 5

No comments