সৌম্যদীপ দাস


কোয়ান্টামঃ৬ 



Ⲯ=রক্তমাংস+কায়া
Ⲯ*=সংজ্ঞাহীন কালো ছায়া

অন্ধকারে এদের পৃথক অস্তিত্ব নেই।
মহাকাশে আলোহীন জ্যামিতির আড়ালে
এদের একত্রিকরণ:

 +
∞
∫  Ⲯ*Ⲯdτ = 1
-
∞

অথবা দিনান্তে পড়ন্ত সন্ধ্যায়
যেখানে ঘনিয়ে আসে মৃত্যু
ঠিক নিশানাহীন গন্তব্যের পথ ধরে
ফিরে  দেখি পশ্চিম:

 +
∞
∫  Ⲯ*Ⲯdτ = 0
-
∞

ছায়া~কায়া=বেঁচে ওঠে নিজের মতো।
পৃথক সত্তা হয়ে।
সৌম্যদীপ দাস সৌম্যদীপ দাস Reviewed by Unknown on November 07, 2017 Rating: 5

1 comment